1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ইরানের হুমকি: যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ইসরায়েল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ইরানের হুমকি: যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ইসরায়েল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৫৯ বার
ইরানের হুমকি: যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ইসরায়েল
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইরানের সঙ্গে যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে ইসরায়েল। রবিবার (৭ এপ্রিল) তিনি এই মন্তব্য করেছেন।

১ এপ্রিল সিরিয়ায় ইরানি দূতাবাসে সন্দেহভাজন ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে ইরানের হুমকির পর সতর্ক অবস্থায় রয়েছে দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সিনিয়র সামরিক কর্মকর্তাদের সঙ্গে অভিযানিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন গ্যালান্ট।

বিবৃতিতে বলা হয়েছে, পর্যালোচনা শেষে গ্যালান্ট জোর দিয়ে বলেছেন প্রতিরক্ষা কাঠামো ইরানের সঙ্গে সৃষ্ট যেকোনও পরিস্থিতি মোকাবিলায় পাল্টা হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে।

দামেস্কে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাত সদস্য নিহতের ঘটনায় প্রতিশোধ নেওয়া হুমকি দিয়েছে ইরান।

হামলায় জড়িত থাকার বিষয়টি এখনও নিশ্চিত করেনি ইসরায়েল। তবে দেশটির নেতারা বলেছেন, তারা ইরানের বিরুদ্ধে সক্রিয় রয়েছে।

গাজায় হামাস এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীকে সমর্থন করে ইরান। গত ছয় মাস ধরে এই দুটি গোষ্ঠীর সঙ্গে সংঘাতে লিপ্ত রয়েছে ইসরায়েল।

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও মার্কিন স্থাপনায় ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি হামলা প্রতিহত করার প্রস্তুতিও নিচ্ছে দেশটি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com