1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাজায় বন্দর স্থাপনে জাহাজ পাঠালো যুক্তরাজ্য - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাজায় বন্দর স্থাপনে জাহাজ পাঠালো যুক্তরাজ্য

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৬৪ বার
গাজায় বন্দর স্থাপনে জাহাজ পাঠালো যুক্তরাজ্য
ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর জাহাজ। ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক
অবরুদ্ধ গাজা উপত্যকায় অস্থায়ী সমুদ্র বন্দর স্থাপনের জন্য রাজকীয় নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছে যুক্তরাজ্য।

রবিবার (৭ এপ্রিল) এই জাহাজ পাঠানোর বিষয়ে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন বলেন, বহুজাতিক প্রচেষ্টায় গাজার উপকূলে একটি অস্থায়ী সমুদ্র বন্দর তৈরি করা হবে। এই প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র, সাইপ্রাস ও অন্যান্য অংশীদাররাও থাকবে।

ডেভিড ক্যামেরুনের কার্যালয় জানিয়েছে, সাইপ্রাস থেকে গাজায় সহায়তা আসার জন্য অস্থায়ী সমুদ্র বন্দর স্থাপনে ৯.৭ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ক্যামেরুন।

এই উদ্যোগটি সাইপ্রাসে ত্রাণ সহায়তা বাড়াবে। যেগুলো সরাসরি গাজায় পৌঁছে দেবে। ইসরায়েলের অনুমোদনের পর অ্যাশদোদ বন্দরের মাধ্যমে এই সহায়তা আসবে।

কিন্তু সমালোচকরা বলছেন, আকাশ ও সমুদ্র পথের সহায়তা চাহিদা পূরণ করতে পারবে না। কারণ স্থল পথ অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com