1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
এক বছরে মার্কিন নাগরিকত্ব পেয়েছে ৬৬ হাজার ভারতীয় - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

এক বছরে মার্কিন নাগরিকত্ব পেয়েছে ৬৬ হাজার ভারতীয়

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৭৫ বার
এক বছরে মার্কিন নাগরিকত্ব পেয়েছে ৬৬ হাজার ভারতীয়
এক বছরে মার্কিন নাগরিকত্ব পেয়েছে ৬৬ হাজার ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক
এক বছরে মার্কিন নাগরিকত্ব পেয়েছে প্রায় ৬৬ হাজার ভারতীয়। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। এক্ষেত্রে প্রথম অবস্থানে রয়েছে আমেরিকার প্রতিবেশী দেশ মেক্সিকো। এরপর রয়েছে ফিলিপাইন, কিউবা ও ডোমিনিকান রিপাবলিকান।

মার্কিন কংগ্রেসের সাম্প্রতিক এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে বলে ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে বিদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা ছিল চার কোটি ৬০ লাখ, যা দেশটির মোট জনসংখ্যার ১৪ শতাংশ। ওই বছর মোট ৯ লাখ ৬৯ হাজার ৩৮০ জন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পায়।

সবশেষ প্রকাশিত তথ্যানুযায়ী, ২০২২ সালে মেক্সিকোর ১ লাখ ২৮ হাজার ৮৭৮, ভারতের ৬৫ হাজার ৯৬০, ফিলিপাইনের ৫৩ হাজার ৪১৩, কিউবার ৪৬ হাজার ৯১৩, ডোমিনিকান রিপাবলিকের ৩৪ হাজার ৫২৫ ও ভিয়েতনামের ৩৩ হাজার ২৪৬ ও চীনের ২৭ হাজারের বেশি মানুষ যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পায়।

সিআরএস প্রতিবেদন অনুয়ায়ী, ২০২৩ সাল পর্যন্ত বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের মধ্যে ২৮ লাখ ৩১ হাজার ৩৩০ জন ছিল ভারতীয়। মেক্সিকোর ১ কোটি ৬ লাখ ৩৮ হাজার ৪২৯ জন ও চীনের ২২ লাখ ২৫ হাজার ৪৪৭ জন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com