1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
লুটের টাকা দিয়ে টিভি ও ফ্রিজ কিনেছেন নাইম গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

লুটের টাকা দিয়ে টিভি ও ফ্রিজ কিনেছেন নাইম গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার

জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে সাম্প্রতিক হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. নাইম লুট করা এক লাখ ২৩ হাজার টাকার মধ্যে থেকে মোহাম্মদপুর থেকে একটি টিভি ও একটি ফ্রিজ কেনার তথ্য স্বীকার করেছে। উদ্ধার করা হয়েছে লুট হওয়া টিভি ও ফ্রিজ।

গ্রেপ্তারদের মধ্যে সাতজনের পরিচয় নিশ্চিত হয়েছে। তারা হলেন মো. কাশেম ফারুক, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, মো. সোহেল রানা ও মো. শফিকুল ইসলাম। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশ আরও দুই জনকে গ্রেপ্তার করেছে, যাদের পরিচয় যাচাই করা হচ্ছে।

ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ৩১ জন প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কারীদের মধ্যে তিনজনকে শনাক্ত করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে মো. নাইম ঢাকার তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ৫০ হাজার টাকা লুট নিয়ে গ্রেপ্তার হয়েছে। এছাড়া মো. সোহেল রানার বিরুদ্ধে মাদক ও অন্যান্য মামলাসহ ১৩টি মামলা রয়েছে, এবং মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে অতীতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের দুটি মামলা রয়েছে। অন্যদের জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com