1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পাবনায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষ নিহত ১, আহত ২১ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পাবনায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষ নিহত ১, আহত ২১

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৪৮ বার

মোঃ নূরুন্নবী পাবনা প্রতিনিধি:পাবনার ঈশ্বরদী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে খাইরুল ইসলাম (৪০) নামের একজন নিহত হয়েছেন। এঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন। এরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ী আলহাজ্ব মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খাইরুল ইসলাম চরগড়গড়ী আলহাজ্ব মোড় পশ্চিমপাড়ার মৃত নসিম উদ্দিন প্রামাণিকের ছেলে। আহতদের মধ্যে কয়েক জনের নাম জানা গেছে, তারা হলেন- সাজু হুদী (৫০), জামাত ফকির (৫০), নাসিরউদ্দিন (৩০), জিল্লুর, ওলিউর রহমান, মজিদ, ইছাই প্রামানিক, মো. মিঠুন (৩৫), মোসলেম উদ্দিন (৬০), মানু প্রামানিক (৫৫), মো. খোকন প্রামাণিক (৩৫), নুর বেগম (৫০)।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম জানান, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় একজন মারা খেছেন। আমরা (পুলিশ) ঘটনাস্থলে আছি। এবিষয়ে পরে বিস্তারিত বলতে পারবো।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধরে দুই গ্রুপের লোকজনদের মধ্যে কথাকাটাকাটি হয়। এনিয়ে গত দুই দিনে দুই গ্রুপের মধ্যে ছোটোখাটো মারামারির ঘটনা। এইসব ঘটনার জের ধরে শুক্রবার বিকেল ৩টার দিকে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই খাইরুল মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com