1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মাটি খননের সময় বেরিয়ে এলো রাইফেল-মাইন-মর্টারশেল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মাটি খননের সময় বেরিয়ে এলো রাইফেল-মাইন-মর্টারশেল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৬৬ বার

মোঃ খলিলুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে মাটি খননের সময় রাইফেল, মর্টারশেল ও দুইটি মাইন উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ক্যানেলের বাজার এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলের দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার ক্যানেলের বাজার এলাকায় ক্যানেলের পাশের পতিত জমি খননের সময় শ্রমিকরা ৩.৩ রাইফেল, দুইটি মাইন ও একটি মর্টারশেল দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে সবাই দেখতে ছুটে আসেন।

এ সময় থানায় জানানো হলে পুলিশ এসে তা উদ্ধার করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১০টা) পুলিশ ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিটের অপেক্ষায় আছে।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, পতিত জমি খননের সময় ৩.৩ রাইফেল, দুইটি মাইন ও একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিটের অপেক্ষা করছে পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com