1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে সিডিয়ের জনসমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে সিডিয়ের জনসমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৬৬ বার

জয় মহন্ত অলক ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে জন্ম মৃত্যু নিবন্ধন নিশ্চিত করণ ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদের হল রুমের পাশে ঠাকুরগাঁও সদর উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে ও কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন সিডিএর সহযোগিতায় এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময়ে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান রাজকুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঙ্গী সরকার শান্তা, জনসংগঠন ঐক্য পরিষদের সভা প্রধান নারায়ণ চন্দ্র রায়, সিডিয়ের মাদারগঞ্জ ইউনিট উপদেষ্টা সুভানু ঋষিসহ অন্যান্যরা।

আলোচনা সভায় ভূমিতে বিদ্যমান বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন দিক তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ। সেখানে অন্যান্যরা সহ সিডিএ এবং আদিবাসী সম্প্রদায়ের নারী -পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা সদর উপজেলার বিভিন্ন জমির সমস্যা নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভা শেষে ভূমিহীন নেতারা সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপির প্রদান করেন।

স্মারক লিপিতে উল্লেখ করা হয় ১ ভূমিতে নারীর অধিকার নিশ্চিত করার জন্য সংবিধানে ২৭ নং অনুচ্ছেদের আইনের দৃষ্টিতে সবাই সমান। পরিপন্থী সকল আইন বাতিল করতে হবে। ২ সংবিধানের ২৮ নং অনুচ্ছেদের নারী পুরুষের মধ্যে বৈষম্য করা যাবে না। ৩ সংবিধানের ৪২ নং অনুচ্ছেদ অনুযায়ী নারী ভু- সম্পত্তি অর্জন করার জন্য অনুকুল আইন তৈরি ও বাস্তবায়ন করতে হবে। ৪ কৃষি কাজে নিয়োজিত গ্রামীণ নারীদের কৃষক হিসেবে মর্যাদা ও স্বীকৃতি দিতে হবে। ৫ ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষণা অযৌক্তিক তাই এই ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করে বিদ্যমান খাস জমি বন্দোবস্ত মেনুয়েল অনুযায়ী খাস জমি বন্টন করতে হবে। ৬ বর্গা চাষী কৃষকদের কৃষিকাজ ও কৃষি ভর্তুকীর আওতায় আনতে হবে। ৭ ঠাকুরগাঁও জেলায় আবহাওয়া নিয়ন্ত্রণ ও কৃষি বন্ধন পরিবেশ রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com