1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিদ্যালয়ের ভিতরে পেটাল ইউপি সদস্যকে চেয়ারম্যান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিদ্যালয়ের ভিতরে পেটাল ইউপি সদস্যকে চেয়ারম্যান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৫১ বার

মোঃ খলিলুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধিঃ জলঢাকা ডাউয়াবাড়ী ইউনিয়নে স্বপ্ন প্রকল্পের মাটিকাটা কাজের লটারিকে কেন্দ্র করে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম কে চর থাপ্পর মেরে শারিরীক ভাবে নির্যাতন করেছেন চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল । এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে এসে স্থানীয় কয়েক জন সংবাদকর্মী চেয়ারম্যান ও গ্রাম পুলিশ কর্তৃক লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। 

এ বিষয়ে (২৫ এপ্রিল) পরিষদের ৬নং ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে লটারির পরিচালনা কার্যক্রম না করে তিনি পার্শ্ববর্তী একটি বিদ্যালয়ের মেইন গেট বন্ধ করে লটারির কার্যক্রম পরিচালনা করছেন সংবাদকর্মী চেয়ারম্যানের কাছে জানতে চাইলে ইউনিয়ন পরিষদে লটারি না করে স্কুলে কেন হচ্ছে একথায় চেয়ারম্যান আমার গায়ে হাত তোলে ও গ্রাম পুলিশ দিয়ে লাঞ্চিত করে। 

জানতে চাইলে ডাউয়া বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল জানান, লটারি চলাকালীন সময় খারাপ আচরণ করছিলেন এ কারণে তাকে আমি একটা থাপ্পর মারি এরপর জাহাঙ্গীর আলম স্যান্ডেল হাতে নিয়ে দেখাচ্ছিল তখন আমি গ্রাম পুলিশকে বলি এ ব্যাটাকে পিটাও তখন গ্রাম পুলিশ চর থাপ্পর দিয়ে তাকে স্কুলের গেটের বাইরে বের করে দেয়। শারীরিক নির্যাতনের বিষয়ে ইউপি চেয়ারম্যান বলেন চাকর যদি মনিবের সাথে অসাধন আচরন করে তাহলে সেটা কি দেখায়। 

জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জি,আর সারোয়ার এর সাথে যোগাযোগ করলে মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক সাইদুল ইসলাম জানিয়েছেন, শারীরিকভাবে যদি কেউ নির্যাতন করে আইন গত প্রতিকার পাওয়ার অধিকার তার আছে। সে আদালতের আশ্রয় নিতে পারবে। আবার আমাদের কাছে যদি লিখিত আকারে অভিযোগ করে তাহলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com