1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বরিশালে শীতের তীব্রতা, স্থবির জনজীবন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বরিশালে শীতের তীব্রতা, স্থবির জনজীবন

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ বার

বরিশালের বাকেরগঞ্জে মাঝারি কুয়াশা আর কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র শীতের কারণে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। বিভিন্নস্থানে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছে সল্পআয়ের মানুষেরা। এরপরও জীবিকার তাগিদে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে খুব সকালে কাজের সন্ধানে রাস্তায় বের হচ্ছেন খেটে খাওয়া মানুষ।

বাকেরগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ব্যাস্তময় বাজার ঘুরে দেখা গেছে লোক শুন্য জনশুন্য ভুতুরে বাজার। স্থানীয় বড়িয়া বাজারের ব্যাবসায়ী ও উদ্যোগতা খান ফেরদাউস বলেন, দু চার দিন ধরে বরিশালে তিব্র শীত দেখা দিয়েছে যার ফলে বাজারে মানুষ উঠছে কম আমাদের ক্রয় বিক্রয় ও তুলনামুলক কম।

পল্লি চিকিৎসক সম্রাট গাজী বলেন, বেশ কিছুদিন ধরে শীতজনিত অসুস্থা নিয়ে বেশি রোগি আসছেন। তাদের অনেকেরই ঠান্ডা, সর্দিকাশি, শ্বাসকষ্ট সহ নানা ধরনের ঠান্ডাজনিত অসুস্থতা। সম্রাট গাজী বলেন, পুর্বে বাজারে এগারোটা পর্যন্ত মানুষ থাকতো এখন রাত ৮ টার মধ্যো বাজার ফাকা হয়ে যায়। যার ফলে ক্রেতা কম বিক্রিও তুলনামুলক কম।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বেশ কয়েকটি ওয়ার্ড ইউনিয়ন ঘুরে দেখা গেছে, উপজেলাজুড়ে বইছে হিমেল হাওয়া। কুয়াশার চাদরে ঢাকা জনপদ।

এদিকে তীব্র শীত আর গরম কাপড়ের অভাবে চরম ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল, গরীব ও খেটে খাওয়া মানুষেরা।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights