1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কালাইয়ে ছেলের কুড়াল এর আঘাতে বাবা খুন সৎ মা গুরুতর আহত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কালাইয়ে ছেলের কুড়াল এর আঘাতে বাবা খুন সৎ মা গুরুতর আহত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৫১ বার

মোঃ আব্দুল হাই,  জেলা প্রতিনিধি (জয়পুরহাট): জয়পুরহাটের কালাইয়ে ছেলে মোঃ রেজভী (১৮) কুড়াল এর কোপে বাবা আব্দুল আলিম (৩৭) নামের এক ব্যক্তি খুন হয়েছে। গত ২০ নভেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের আনুফকির হাটের এলাকা এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছেলে রেজভি আহাম্মেদ ও তার স্ত্রী পলাতক রয়েছেন। স্থানীয়রা জানায় , ছেলে মোঃ রেজভি আহমেদ তার পিতার কাছে জমি চাইলে পিতা আব্দুল আলিম না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সোমবার দিবাগত রাত আনুমানিক ১ টায় কুড়াল দিয়ে তার পিতা এবং সৎ মা কে জখম করে চিৎকার শুনে স্থানিয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের গুরুতর আহত অবস্থায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় আহত ব্যক্তিদের অবস্থা অবনতি হলে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন । ২২ নভেম্বর বুধবার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে এবং স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় রয়েছ। কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি)ওয়াসিম আল বারী জানান নিহত ভিকটিম এর ভাই বাবলু ফকির কালাই থানায় একটি মামলা দায়ের করেন এঘটনায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ রেজভি আহাম্মেদ ও তার স্ত্রী জান্নাতি বেগম কে আনুমানিক ৫ ঘটিকায় গ্রেফতার করা হয় এবং তাদের ২৩ নভেম্বর জয়পুরহাট জেল হাজতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights