1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় ১কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় ১কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
  • আপডেট সময়ঃ রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২২ বার

গাইবান্ধা সদর উপজেলায় ইজিবাইকে করে গাঁজা বহনের অভিযোগে মোছা. বৃষ্টি আক্তার (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছে থাকা ব্যাগ থেকে এক কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে গাইবান্ধা সদর থানাধীন খোলাহাটি ইউনিয়নের দারিয়াপুর থেকে গাইবান্ধাগামী পাকা সড়কে একটি চলন্ত ইজিবাইক থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হয়। এ সময় যাত্রী মোছা. বৃষ্টি আক্তারের কোলে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার বৃষ্টি আক্তার দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যবাসুদেবপুর এলাকার মো. রাব্বি হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা জব্দ করে বৃষ্টি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আইনগত প্রক্রিয়ায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com