1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোবিন্দগঞ্জে অনলাইন জুয়া: তিনজনসহ একদিনে আটক ৭ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোবিন্দগঞ্জে অনলাইন জুয়া: তিনজনসহ একদিনে আটক ৭

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১২ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজনসহ বিভিন্ন মামলায় একদিনে সাতজনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৮ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (৭ আগস্ট) উপজেলার শিবপুর ইউনিয়নের শ্রীমুখ স্ট্যান্ড বাজারে একটি চায়ের দোকানে অভিযান চালানো হয়। এ সময় অনলাইন জুয়া খেলার অভিযোগে আল আমিন প্রধান (৪২), সোহেল সরকার (৩০) ও কাওসার মৃধা (২২)কে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন ও জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৫০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। একই দিনে বিভিন্ন মামলায় আরও চারজনকে আটক করে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, অনলাইন জুয়া, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com