1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে নারীদের নিয়ে আলোচনা ও সম্মাননা প্রদান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে নারীদের নিয়ে আলোচনা ও সম্মাননা প্রদান

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১২ বার

প্রচেষ্টা আত্মনির্ভরশীল উন্নয়ন সংস্থা ঠাকুরগাঁও এর কার্যকারী কমিটি ত্রৈমাসিক সভা সম্মাননা প্রদান ও নারীদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

প্রচেষ্টা আত্মনির্ভরশীল উন্নয়ন সংস্থার আয়োজনে শনিবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় উন্নয়ন সংস্থাটির উপদেষ্টা ডাক্তার রাজিউন সালমা লাবনী কে।

এ সময় উপস্থিত ছিলেন প্রচেষ্টা আত্মনির্ভরশীল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোছাম্মত রুবিনা আক্তার, উন্নয়ন সংস্থার সভাপতি অ্যাডভোকেট মৌসুমী রহমান, সহ-সভাপতি হিফজুর রহমান, কার্যনির্বাহী সদস্য শ্যামল, রোজিনা বেগম, সাংবাদিক জয় মহন্ত অলক,
কোষাধক্ষ্য নাহিদ সুলতানা, সদস্য আজিজা আক্তার জাহান সহ অন্যান্যরা।

আলোচনা সভায় সংস্থাটির উপদেষ্টা ডাক্তার রাজিউন সালমা লাবনী বলেন নারীদের উন্নয়নের জন্য সকলকে এগিয়ে আসতে হবে একসাথে কাজ করতে হবে। সেই সাথে জেলার বিভিন্ন অসহায় মানুষগুলোর পাশে থাকতে হবে।
এছাড়াও শিক্ষার মান উন্নয়ন বাল্যবিবাহ, ইভটিজিং, আত্মহত্যা সহ বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হয়।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com