
আদিবাসী ধাত্রীদের সম্মান অধিকার ও সুস্বাস্থ্য সুরক্ষা আজ ৯ আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নারী ঐক্য উন্নয়ন সংঘ এর আয়োজনে রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নারী ঐক্য উন্নয়ন সংঘের সভাপতি দিপালী খালকো দিপার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল ইসলাম, অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী, সাথী আক্তারসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য দেশের সামগ্রিক সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। এসব সংরক্ষণের পাশাপাশি তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র ও সমাজের সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি করাই আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনের অন্যতম প্রধান উদ্দেশ্য। সেখানে স্টলের মাধ্যমে আদিবাসীদের কৃষ্টি-কালচার ঐতিহ্য তুলে ধরে তাদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়।
পরে সেখানে জেলার আদিবাসী সংগঠনগুলো নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।