উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেরা আলী সবুজ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও অংশ নেন দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দুজ্জামান মন্টু মাস্টার, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান সজল, সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান লাভলু এবং সাবেক সভাপতি শামসুল হক মাস্টার। এছাড়া দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিটি ব্যাংকের দৌলতখালী বাজার শাখার এই নতুন আউটলেটটির সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করছেন তানভীর আহমেদ বিজয়।
স্থানীয়দের মতে, বাজার এলাকায় সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা চালু হওয়ায় ব্যাংকিং সেবা গ্রহণ এখন অনেক সহজ হয়ে গেল। এর ফলে সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা কোনো ঝামেলা ছাড়াই হাতের কাছে আধুনিক ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।