
বগুড়ায় জামাদারপুকুর গ্রীন গার্ডেন রিসোর্টে সংঘটিত চুরির ঘটনায় রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযান চালিয়ে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি সম্পূর্ণ ক্লুলেস হলেও জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল নিরলসভাবে তদন্ত চালিয়ে দ্রুত সময়ের মধ্যে আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়। পরে অভিযান পরিচালনা করে তিন আসামিকে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের দ্রুত ও সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এসআই ফজলুর রহমান ও তার টিমকে ধন্যবাদ জানিয়েছেন তারা।