
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর। এ উপলক্ষে খুলনার রূপসা উপজেলা বিএনপির আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় টিএসবি ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু,জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু,জেলা বিএনপির সদস্য আনিসুজ্জামান আনিস,আরিফুর রহমান আরিফ, মোল্যা রিয়াজুল ইসলাম,আছাফুর রহমান।
রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবীর, রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা এসএম আঃ মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, শরিফুল ইসলাম বকুল, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, শাহাবুদ্দিন ইজারাদার, সাইফুল ইসলাম পাইক, কামরুল ইসলাম কচি, ফিরোজ মাহমুদ, সাবেক ছাত্রনেতা মুন্না সরদার, রেজাউল ইসলাম রেজা, আসাদুজ্জামান বিপ্লব, শাহ আলম ভূইয়া, কবীর শেখ, মাসুদ খান, খান আলিম হাসান, মনিরা বেগম, নয়ন মোড়ল, সাজ্জাদ হোসেন, মো. রয়েল, তরিকুল ইসলাম রিপন, ছাত্রদল নেতা মাহমুদুল হাসান, রনি লস্কর, এসএম আবু সাঈদ, নাঈম আহম্মেদ, জিএম হিরোক, জান্নাতুনা নাঈম, মোস্তাইন শিকদার, নজরুল ইসলাম, জাহাঙ্গীর হালদার প্রমুখ।
সভায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপসা উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও তা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।