1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
এমপি হেলালের উদ্যোগে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ উপলক্ষে রূপসায় ৩৮ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

এমপি হেলালের উদ্যোগে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ উপলক্ষে রূপসায় ৩৮ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৪ বার

 

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তৈরির লক্ষ্যে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে রূপসায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে রূপসা , তেরখাদা , দিঘলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাফল্যের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

রোববার (২৩ আগস্ট) দিনব্যাপী রূপসা উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে আজিজুল বারী হেলালের পক্ষ থেকে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু। বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু।

এসময় বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য আনিসুজ্জামান আনিস, মোল্যা এনামুল কবীর, জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন,সৈয়দ আরশাদ আলী অ্যান্ড ছবুরুননেছা (ডিগ্রি) গার্লস কলেজের অধ্যক্ষ এসএম আমজাদ হোসেন, আজগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যশোমন্ত ধর, পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায়, প্রধান শিক্ষক মধুমঙ্গল মল্লিক, আইচগাতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ মো. আবু সাঈদ, বিএনপি নেতা খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, কামরুল ইসলাম কচি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ খান, খান আলিম হাসান, নয়ন মোড়ল, মো. রয়েল, তরিকুল ইসলাম রিপন, ছাত্রদক নেতা মাহমুদুল হাসান, এসএম আবু সাঈ, নাঈম আহম্মেদ, মোস্তাইন শিকদার প্রমূখ।দিনব্যাপী কর্মসূচির শুরুতে সৈয়দ আরশাদ আলী অ্যান্ড ছবুরুননেছা (ডিগ্রি) গার্লস কলেজে আইচগাতীর শিক্ষা প্রতিষ্ঠান, আজগড়া উচ্চ বিদ্যালয়ে শ্রীফলতলার শিক্ষা প্রতিষ্ঠান এবং পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ে ঘাটভোগ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পরে টিএসবি ইউনিয়ন পরিষদ চত্বরে টিএসবি ও নৈহাটি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

আজিজুল বারী হেলালের এ উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে রূপসা-তেরখাদা-দিঘলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com