1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজীপুরে দুই হাজারের বেশি বৃক্ষরোপণ, পরিচর্যার আহ্বান উপজেলা প্রশাসনের - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজীপুরে দুই হাজারের বেশি বৃক্ষরোপণ, পরিচর্যার আহ্বান উপজেলা প্রশাসনের

মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৬ বার

সিরাজগঞ্জের কাজীপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় দুই হাজারের বেশি বৃক্ষরোপণ করা হয়েছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে রোপণ করা এসব গাছকে উপজেলার সবার সম্পদ হিসেবে উল্লেখ করে এগুলোর পরিচর্যায় সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে।
গাছ লাগানোকে শুধু পরিবেশ রক্ষার উদ্যোগ নয়, বরং আত্মতৃপ্তিরও একটি মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও গাছ লাগানোকে সদকায়ে জারিয়া হিসেবে দেখা হয়। গাছ থেকে পাওয়া ফল, কাঠ, অক্সিজেন, ছায়া ও শীতল বাতাসকে এর অতিরিক্ত সুফল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজীপুর পৌরসভা ও পৌরসভার বাইরের বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠান ও এলাকায় দুই হাজারের বেশি বৃক্ষরোপণ করা হয়েছে। এসব গাছ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক সম্পদ নয়; এগুলোর মালিক ও উপকারভোগী কাজীপুর উপজেলার সর্বস্তরের মানুষ।
উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও গাছগুলোর প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে যেসব বাড়ির সামনে বা আশপাশের সড়কে এসব গাছ রোপণ করা হয়েছে, সেসব এলাকার বাসিন্দাদের নিজেদের গাছ মনে করে নিয়মিত পানি দেওয়া, পরিচর্যা করা এবং গাছের সুরক্ষা নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।
প্রশাসনের প্রত্যাশা, স্থানীয় মানুষের সম্মিলিত সহযোগিতায় রোপণ করা চারাগুলো একদিন বড় গাছে পরিণত হবে। এতে কাজীপুরের পরিবেশ আরও সবুজ ও শীতল হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মও এর সুফল ভোগ করবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com