1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের পরিচিতি সভা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের পরিচিতি সভা

মোঃ সুজা মিয়া, গাইবান্ধা
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৮ বার

 

গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক ড.মো. মনিরুজ্জামানের সাথে স্থানীয় গণমাধ্যমকর্মীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ আগস্ট সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সহকারী কমিশনার (এনডিসি) সাব্বির আহম্মেদ, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি ও গাইবান্ধা প্রেসক্লাবের একাংশের সভাপতি নুরুল আলম জাহাঙ্গীর, দৈনিক ইনক্লাবের জেলা প্রতিনিধি ও গাইবান্ধা প্রেসক্লাবে একাংশের সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, গাইবান্ধা প্রেসক্লাব (কাচারী বাজার) এর সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, সাধারণ সম্পাদক ও এটিএনবাংলা এবং এটিএন নিউজের জেলা প্রতিনিধি ইদ্রিসউজ্জামান মোনা,গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান,ডিবিসির জেলা প্রতিনিধি রিক্তু প্রসাদ, সময় টিভির জেলা প্রতিনিধি বিপ্লব ইসলাম, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক ভোরের সময় এর জেলা প্রতিনিধি লাল চান বিশ্বাস সুমন, দৈনিক সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ মুকুল সহ অর্ধ শতাধিক গণমাধ্যমকর্মী।

পরিচিতি সভায় বক্তারা প্রত্যেকে নিজ নিজ পরিচয় তুলে ধরেন এবং নবাগত জেলা প্রশাসককে গাইবান্ধায় স্বাগত জানান। এরপর এ জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন।

বিপরীতে নবাগত জেলা প্রশাসক ডা. মো: মনিরুজ্জামান সকল কে সাথে নিয়ে সরকারের নীতি বাস্তবায়নে ও জেলার সমস্যাগুলো সমাধানের প্রত্যয় ব্যক্ত করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com