1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসায় শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ন্যাপকিন ও গাছের চারা বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসায় শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ন্যাপকিন ও গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২০ বার

 

খুলনার রূপসায় ২০২৬-২৭ অর্থবছরে উপজেলা পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ ও ক্লাবে খেলাধুলার প্রসার এবং মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় ফুটবল, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান ২৪ শে আগষ্ট (সোমবার) দুপুরে রূপসা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
রূপসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল এবং কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হায়দার আলী, মনিরুজ্জামান, কৃষ্ণ পদ রায়, সরোজ কুমার হালদার, যশোমন্ত ধর, অমলনাথ শিকদার, মাওলানা শফিউদ্দিন নেছারী, বিউটি পারভিন, চাঁদ সুলতানা, মধু আজিজা সুলতানা, মধু মঙ্গল মল্লিক, দীপ্তিশ্বর বিশ্বাস, লক্ষন কুমার সাহা, বেল্লাল হোসেন, ক্রীড়া শিক্ষক আঃ রহমান, বিপ্লব সরদার, আঃ কাদের,উপজেলা পরিষদের রাজিবুল হাসান মুন্না সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে রূপসা উপজেলার ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ২টি করে ফুটবল, মোট ৪ হাজার ৭০০টি স্যানিটারি ন্যাপকিন এবং ১ হাজার ৬০০টি গাছের চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com