1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরের চরাঞ্চলে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরের চরাঞ্চলে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি

মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৭ বার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, নদীভাঙন রোধ এবং যমুনা উপজেলা বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) কাজিপুর থানা শাখার উদ্যোগে চরাঞ্চলের দায়িত্বশীলদের নিয়ে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ্ আবদুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাজিপুর থানা শাখার সভাপতি হাফেজ আবু জাফর সরকার।
প্রধান অতিথির বক্তব্যে শাহ্ আবদুল্লাহ আল-মামুন বলেন, কাজিপুরের চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নদীভাঙনসহ নানা সংকটের মধ্যে বসবাস করছেন। তাঁদের জীবনমান উন্নয়নে স্থায়ী নদী রক্ষা বাঁধ নির্মাণের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো জরুরি।
তিনি বলেন, “চরাঞ্চলের মানুষের প্রাণের দাবি যমুনা উপজেলা বাস্তবায়ন। এই জনপদের মানুষের পাশে দাঁড়াতে হলে তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।”
সভায় বক্তারা বলেন, যমুনা নদীর ভাঙনে প্রতিবছর চরাঞ্চলের মানুষ বসতভিটা ও ফসলি জমি হারাচ্ছেন। নদীভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অন্যান্য মৌলিক সেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
এ সময় চরাঞ্চলের সার্বিক জীবনমান উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং যমুনা উপজেলা বাস্তবায়নের দাবিতে সংগঠনের দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন থানা শাখার সহসভাপতি কারী শাহিনুর আলম, সেক্রেটারি মো. সোহেল রানা, থানা পর্যায়ের নেতৃবৃন্দ এবং নাটুয়াপাড়া, নিশ্চিন্তপুর ও তেকানী ইউনিয়ন শাখার দায়িত্বশীলরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com