1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কালাইয়ে জিন্দারপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী দুলালের কর্মী সমাবেশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কালাইয়ে জিন্দারপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী দুলালের কর্মী সমাবেশ

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৪ বার

 

জয়পুরহাটের কালাই উপজেলার ২নং জিন্দারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাজ্জাদুল বারী দুলালের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহেশপুর, বিষ্ণুপুর ও নানাহার গ্রামের বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। সমাবেশে প্রধান অতিথি হিসাবে ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাজ্জাদুল বারী দুলাল। আলহাজ আবুল কালামের সভাপতিত্বে মো. এমদাদুল হক রাজু ও মো. সাইদুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিন্দারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোফাখাইরুল ইসলাম রতন চৌধুরী এবং জিয়া পরিষদ, কালাই উপজেলা শাখার সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ মোসাদ্দেক হোসেন। অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, মোঃ ফাতেউল ইসলাম চৌধুরী, বাদল, নয়নসহ স্থানীয় নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাজ্জাদুল বারী দুলাল বলেন, রাজনীতি মানে শুধু ক্ষমতা দখল নয়, সাধারণ মানুষের সেবা করা এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকাই প্রকৃত রাজনীতি। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় মাদক নিয়ন্ত্রণ, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সমাবেশে বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। পরে নেতাকর্মীরা বিভিন্ন দলীয় স্লোগান দেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com