1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পরিবেশ রক্ষার প্রত্যয়ে কুড়িগ্রামের বিশিষ্টজনদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পরিবেশ রক্ষার প্রত্যয়ে কুড়িগ্রামের বিশিষ্টজনদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, মোঃ জাকারিয়া হোসেন
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৩ বার

 

‘সবুজ সাজাই বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসেন মণ্ডল, উপাধ্যক্ষ সাইফুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি, কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ এবং কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

প্রকৃতি ও জীবন ক্লাবের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com