1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ১২০০ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ১২০০ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৩ বার

বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। র‍্যাবের দাবি, গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির অর্থ হিসেবে ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার রবিউল ইসলাম নন্দীগ্রাম উপজেলার ১ নম্বর বুড়ইল ইউনিয়নের নুন্দহ গ্রামের আব্দুর রহিমের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহল দেওয়ার সময় গোপন সংবাদের মাধ্যমে র‍্যাব সদস্যরা জানতে পারেন, সিএনজিচালিত একটি অটোরিকশায় করে এক ব্যক্তি ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার পর রাত ৮টা ৫০ মিনিটের দিকে নুন্দহ গ্রামের মোজাম্মেল নামের এক ব্যক্তির বাড়ির সামনে নুন্দহ-মুরাদপুর সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়।

প্রায় রাত ৯টার দিকে নম্বরবিহীন একটি যাত্রীবাহী সিএনজি চেকপোস্টে পৌঁছালে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। ওই সিএনজিতে থাকা একমাত্র যাত্রী রবিউল ইসলামকে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রবিউল তার সঙ্গে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তার পরিহিত জিন্স প্যান্টের বাম পকেটে থাকা একটি জিপার ব্যাগ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে ছয়টি নীল রঙের জিপার ব্যাগে রাখা কমলা রঙের মোট ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। একই সঙ্গে নগদ ৩ হাজার ১৫০ টাকাও জব্দ করা হয়।

র‍্যাব জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার রাতেই রবিউল ইসলাম ও জব্দ করা আলামত নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার পর বুধবার (২৬ আগস্ট) গ্রেপ্তার রবিউল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Verified by MonsterInsights