1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ার নন্দীগ্রামে ভিডব্লিউবি চাল বিতরণ: ৪২১ জন কার্ডধারীর মাঝে খাদ্য সহায়তা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ার নন্দীগ্রামে ভিডব্লিউবি চাল বিতরণ: ৪২১ জন কার্ডধারীর মাঝে খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

২৭ আগস্ট বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন-এর সার্বিক তত্ত্বাবধানে মোট ৪২১ জন তালিকাভুক্ত কার্ডধারীর মাঝে এ চাল বিতরণ করা হয়। এসময় তদারকি কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন দেবাশীষ কুন্ডু।

চাল বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, সরকার দুস্থ ও পিছিয়ে পড়া নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ভিডব্লিউবি কর্মসূচি পরিচালনা করে আসছে। সঠিক সুবিধাভোগীদের হাতে এই চাল পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ সর্বদা স্বচ্ছতার সাথে কাজ করছে।

এ সময় সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরকারের এই চাল সহায়তা পেয়ে ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে সন্তোষ দেখা গেছে।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights