
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর বগুড়া (উত্তর) জোনের নতুন জোনাল ব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন মোঃ রুহুল আমিন। বৃহস্পতিবার সকালে তিনি নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি রাকাবের নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্মদক্ষতা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জোনাল ব্যবস্থাপক হিসেবে সম্মাননাও অর্জন করেন।
মোঃ রুহুল আমিন ২০০৭ সালে রাকাবে সিনিয়র অফিসার হিসেবে যোগ দিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা শাখায় কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে গাইবান্ধা, পাবনা, নওগাঁ ও বগুড়াসহ বিভিন্ন এলাকার প্রায় সাতটি শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২০ সালে এজিএম পদে পদোন্নতি পেয়ে নওগাঁ জোনে জোনাল অডিট অফিসার হিসেবে যোগ দেন। পরে ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম জোনের জোনাল ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। কুড়িগ্রামে সাফল্যের ধারাবাহিকতায় ২০২৩ সালে ডিজিএম হিসেবে পদোন্নতি পেয়ে রাকাবের বৃহৎ নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পান।
নওগাঁ জোনে সফলভাবে দায়িত্ব পালনের পর এবার তিনি বগুড়া (উত্তর) জোনের নেতৃত্ব গ্রহণ করলেন।
বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া রুহুল আমিন মোঃ আব্দুস সামাদ প্রামাণিক ও মোছাঃ রওশোনারা বেগমের বড় সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পাশাপাশি Institute of Bankers, Bangladesh (IBB) থেকে JAIBB ও AIBB প্রফেশনাল ডিগ্রি অর্জন করেন।
নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে ব্যাংকের গ্রাহক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন নবনিযুক্ত জোনাল ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন।