1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় চকসূত্রাপুর বাঁশফোর হরিজন কলোনী থেকে মাদকসহ তিনজন গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় চকসূত্রাপুর বাঁশফোর হরিজন কলোনী থেকে মাদকসহ তিনজন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২২ বার

বগুড়ার সদর উপজেলার চকসূত্রাপুর বাঁশফোর হরিজন কলোনী এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা, ২৭ লিটার দেশীয় কেরু মদ ও ২.৮ লিটার বাংলা মদসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১২।

বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন—গোলাম রব্বানী (৩২), খোরশেদ (৪৫) ও সোহাগ (৩৫)। এ সময় তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল, তিনটি বাটন মোবাইল, ছয়টি সিমকার্ড ও নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিরা অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। পরে জব্দকৃত আলামতসহ তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights