1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাংবাদিক জাফর আহম্মেদ মিলন অসুস্থ, সবার কাছে দোয়া কামনা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাংবাদিক জাফর আহম্মেদ মিলন অসুস্থ, সবার কাছে দোয়া কামনা

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২৮ বার

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সিনিয়র সদস্য ও সাংবাদিক জাফর আহম্মেদ মিলন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার (২৬ আগস্ট) দিবাগত মধ্যরাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে বগুড়ার সামছুন্নাহার ক্লিনিকে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি ও দ্রুত রোগমুক্তির জন্য পরিবার, সহকর্মী, সাংবাদিক সমাজ, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে, মহান আল্লাহ যেন জাফর আহম্মেদ মিলনের সকল অসুস্থতা ও কষ্ট দূর করে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ যেন তাঁর ওপর রহমত ও করুণা বর্ষণ করেন, চিকিৎসায় শেফা দান করেন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন।

সাংবাদিক জাফর আহম্মেদ মিলনের দ্রুত সুস্থতার জন্য সবাইকে আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights