1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় গণধর্ষণ মামলার ১নং পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় গণধর্ষণ মামলার ১নং পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭ বার

বগুড়ায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১নং পলাতক আসামি মো. মাসুদ (৩৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে জেলার শিবগঞ্জ উপজেলার আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, মামলার ভুক্তভোগী ৩৪ বছর বয়সী এক নারীর স্বামী দীর্ঘ প্রায় চার বছর ধরে প্রবাসে রয়েছেন। এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী এনজিও থেকে ঋণ নেওয়ার বিষয়ে ১নং আসামি মাসুদের সঙ্গে পরিচিত হন। পরবর্তীতে একদিন মাসুদ ভুক্তভোগীর হাতে থাকা মোবাইল ফোন জোর করে নিয়ে নিজের বাড়িতে চলে যান। ফোনটি ফেরত নিতে ভুক্তভোগী তার বাড়িতে গেলে সেখানে অন্য কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, ওই ঘটনার ভিডিও ও ছবি মোবাইলে ধারণ করে পরবর্তীতে সেগুলো দেখিয়ে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করা এবং একাধিকবার ধর্ষণের অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে মান-সম্মানের ভয়ে ভুক্তভোগী প্রথমে কাউকে কিছু জানাননি বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে এ ঘটনায় ভুক্তভোগী বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি সদর থানার এফআইআর নং-৯৭, তারিখ ২২ আগস্ট ২০২৬; জিআর নং-৭৩৪, তারিখ ২২ আগস্ট ২০২৬। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার এজাহারভুক্ত ১নং পলাতক আসামি মো: মাসুদ গ্রেপ্তার এড়াতে শিবগঞ্জ থানাধীন আলাদীপুর এলাকায় অবস্থান করছেন। এর ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মাসুদ বগুড়া জেলার শিবগঞ্জ থানার আলাদীপুর গ্রামের মো. সায়েদ আলীর ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights