1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরা অধিবেশন অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরা অধিবেশন অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন

মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৪ বার

ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজিপুর উপজেলা শাখার শুরা অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে কাজিপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
শুরা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সহসভাপতি মাওলানা জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদুল হাসান।
অধিবেশনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজিপুর থানা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আবু জাফর সরকার।
অধিবেশন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজিপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে আবু জাফর সরকার সভাপতি, মুহা. সোহেল রানা সেক্রেটারি এবং মো. মোনেকা হোসেন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার পাশাপাশি ইসলামী আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সভাপতি: আবু জাফর সরকার
সেক্রেটারি: মুহা. সোহেল রানা
সাংগঠনিক সম্পাদক: মো. মোনেকা হোসেন
অধিবেশনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights