1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ফেন্সী হাতেম মার্কেট - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ফেন্সী হাতেম মার্কেট

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৮ বার

বগুড়ার করোনেশন স্কুল মাঠে চুড়িপট্টি দোকান মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ঘোষ মার্কেটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফেন্সী হাতেম মার্কেট।

ফাইনাল ম্যাচকে ঘিরে করোনেশন স্কুল মাঠে ক্রীড়াপ্রেমী ও স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুই দলের খেলোয়াড়রা জয়ের জন্য প্রাণপণ চেষ্টা চালান। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয় পেয়ে শিরোপা নিজেদের করে নেয় ফেন্সী হাতেম মার্কেট।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চুড়িপট্টি দোকান মালিক সমিতির সভাপতি আশরাফ আলী চৌধুরী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। বিশেষ অতিথি ছিলেন বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি।

অনুষ্ঠান শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

এ সময় মাঠে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights