1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কসবায় পুলিশের ধাওয়ায় পুকুরে মাইক্রোবাস, উদ্ধার ২৫২ কেজি গাঁজা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কসবায় পুলিশের ধাওয়ায় পুকুরে মাইক্রোবাস, উদ্ধার ২৫২ কেজি গাঁজা

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৮ বার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ার মুখে বিপুল পরিমাণ গাঁজাসহ একটি মাইক্রোবাস পুকুরে ফেলে পালিয়েছে অজ্ঞাতনামা মাদক কারবারিরা। পরে ওই মাইক্রোবাস তল্লাশি করে ২৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৬টা ১০ মিনিটের দিকে কসবা থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দাবাদ এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল।

এ সময় একটি কালো রঙের মাইক্রোবাসকে থামার সংকেত দেয় পুলিশ। তবে চালক সংকেত উপেক্ষা করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের ধাওয়ার মুখে মাইক্রোবাসটি রাস্তার পাশে একটি পুকুরে ফেলে দিয়ে গাড়িতে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিরা পালিয়ে যায়।

পরে পুলিশ মাইক্রোবাসটি তল্লাশি করে ৯টি বস্তায় মোট ২৫২ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মাইক্রোবাসটি বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুুতের মাধ্যমে জব্দ করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights