1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাগোয়ান কে.সি.ভি.এন. মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৫ ব্যাচের বর্ণাঢ্য বন্ধু মিলনমেলা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাগোয়ান কে.সি.ভি.এন. মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৫ ব্যাচের বর্ণাঢ্য বন্ধু মিলনমেলা অনুষ্ঠিত

জনিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৩ বার

কুষ্টিয়ার দৌলতপুরে বাগোয়ান কে.সি.ভি.এন. মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য বন্ধু মিলনমেলা। শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) দিনব্যাপী আনন্দ-উচ্ছ্বাস, র্যালি, খেলাধুলা ও নানা আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘ ২১ বছর পর এক ছাদের নিচে মিলিত হন পুরোনো সহপাঠীরা।

দিনব্যাপী এই আয়োজনে পুরোনো দিনের স্মৃতি রোমন্থন, আড্ডা, বিনোদনমূলক খেলাধুলা এবং হাসি-আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. হাসানুজ্জামান সবুজ এবং প্রধান আহ্বায়ক ইঞ্জিনিয়ার সুমন আহমেদসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা এই আনন্দ আয়োজনে অংশ নেন।

অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন অর্থ ও বাজেট সমন্বয়ক মোঃ শুকচাঁদ আলী, প্রধান সমন্বয়ক ও সঞ্চালক মোঃ রাইহান উদ্দিন, ক্রীড়া ও বিনোদন সম্পাদক মোঃ নিহাজ উদ্দিন, অভ্যর্থনা সামগ্রী ও মঞ্চ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ জুয়েল হোসাইন, অতিথি ব্যবস্থাপনা ও ফটোগ্রাফি সম্পাদক মোঃ হামিদুল ইসলাম এবং নিরাপত্তা ও মনিটরিং সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান।

আয়োজকরা জানান, দীর্ঘদিন পর বন্ধুদের একত্রিত করে পুরোনো স্মৃতিকে পুনরায় প্রাণবন্ত করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং বন্ধুত্বের মেলবন্ধনকে আরও দৃঢ় করাই ছিল এই মিলনমেলার মূল উদ্দেশ্য। আবেগ, ভালোবাসা আর অকৃত্রিম আনন্দের মধ্য দিয়েই স্মরণীয় এই আয়োজনের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights