1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামের এসিল্যান্ড রোহানের পদোন্নতি, মন্ত্রণালয়ে বদলি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামের এসিল্যান্ড রোহানের পদোন্নতি, মন্ত্রণালয়ে বদলি

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার

 

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ভূমি সহকারী কমিশনার (এসিল্যান্ড) রোহান সরকারকে পদোন্নতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব পদে তিনি যোগদান করবেন। উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, বাল্য বিবাহ, মাদকের আগ্রাসন প্রতিরোধে জনসচেতনতা, সার ও বাজার ব্যবস্থাপনা, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ভূমিসেবা সহজ করাসহ জনস্বার্থে দায়িত্বশীল ছিলেন এই কর্মকর্তা।

সাংবাদিক নেতাদের মুঠোফোনে কল করে তথ্য-পরামর্শ সহযোগিতার জন্য ভূয়সী প্রশংসা করেন বিদায়ী এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্টেট রোহান সরকার। দায়িত্ব পালনকালে আচরণ, সিদ্ধান্তে ভুলত্রুটি বা কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন। নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি আব্দুর রউফ রুবেল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়ার নেতৃত্বের প্রশংসা করেন প্রশাসনের বিদায়ী কর্মকর্তা।

২০২৪ সালের ৬ জুন নন্দীগ্রাম উপজেলা ভূমি অফিসে যোগদান করেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। জনবান্ধব কর্মদক্ষতায় বিশেষ স্বীকৃতি পেয়েছেন। মাঠ প্রশাসনে স্বচ্ছতা, ডিজিটাল ভূমিসেবা নিশ্চিত করা, দ্রুততম সময়ে নামজারি (খারিজ) নিষ্পত্তি, দুর্নীতি হয়রানি বন্ধে কার্যকর ভূমিকা, আইনের কঠোর প্রয়োগ এবং জনস্বার্থে তৎপরতার দৃষ্টান্ত গড়েন ৩৮তম বিসিএস (প্রশাসন) ব্যাচের এই কর্মকর্তা। তার প্রশাসনিক দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে নন্দীগ্রামে সরকারি সেবাসহ আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যাপক পরিবর্তন ঘটেছে। স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করেন রোহান সরকার। তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময় চাল, সার, তেল, তরমুজ, মরিচসহ নিত্যপণ্য ও ঈদ-রমজানে বাজারের কৃত্রিম সংকট পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি সিন্ডিকেটে গুঁড়িয়ে দিয়ে প্রশংসিত হন। ফিলিং স্টেশন, নিয়মিত বাজার মনিটরিং, দই-মিষ্টি ও বেকারি কারখানা, চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনিয়ম রুখে দেন। কর্তব্য পালনে দায়িত্বশীল কর্মকর্তা উপজেলাজুড়ে প্রশংসা কুড়াচ্ছেন। তার বদলির খবরে আবেগাপ্লুত জনপ্রতিনিধি ও নাগরিকরা।

নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক রনি জানান, বিদায়ী এসিল্যান্ড ছিলেন সাংবাদিক বান্ধব, নিয়মিত তথ্য ও পরামর্শ নিতেন। তিনি প্রেস ক্লাব নেতাদের কল করে পদোন্নতিসহ বদলির কথা জানিয়ে সার্বিক সহযোগিতার কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় নিয়েছেন। অভিজ্ঞতা ও কর্মদক্ষতা নিয়ে এবার জাতীয় পর্যায়ে প্রশাসনিক দায়িত্বে নতুন অধ্যায় শুরু করছেন।

সিনিয়র সহকারী সচিব পদোন্নতি পাওয়া রোহান সরকার বলেন, পদোন্নতিজনিত কারণে আমাকে ঢাকায় বদলি করা হয়েছে। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে নন্দীগ্রাম থেকে বিদায় নিচ্ছি। আপনারা যারা প্রেসক্লাবের সদস্য, তারা সর্বদা আমার পাশে থেকে তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করেছেন। সকলের প্রতি আন্তরিক ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করছি। ​কাজের তাগিদে কিংবা মানুষ হিসেবে চলনে-বলনে ভুলত্রুটি হওয়া খুবই স্বাভাবিক। দীর্ঘদিনের পথচলায় কোনো আচরণে বা সিদ্ধান্তে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights