1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় ৯ দফা দাবিতে ব্যাটারিচালিত যানবাহন চালকদের বিক্ষোভ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় ৯ দফা দাবিতে ব্যাটারিচালিত যানবাহন চালকদের বিক্ষোভ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার

 

গাইবান্ধায় পৌরসভার লাইসেন্সের নামে কথিত প্লেট ও টোকেন বাণিজ্য এবং চালকদের হয়রানি বন্ধসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক চালকেরা।

ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক চালক অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, পৌরসভার লাইসেন্সের নামে প্লেট ও টোকেন বাণিজ্য বন্ধ করতে হবে। পাশাপাশি ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইকের লাইসেন্স, নিবন্ধন ও রুট পারমিট পৌরসভার পরিবর্তে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অধীনে দেওয়ার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, অসহনীয় লোডশেডিং বন্ধ করে এসব যানবাহন চার্জের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের ওপর প্রশাসনিক হয়রানি বন্ধ এবং তাদের জীবিকা ও চলাচলের ক্ষেত্রে কার্যকর নীতিমালা প্রণয়নের দাবি জানান তারা।

সমাবেশে চালকেরা ‘দুনিয়ার মজদুর এক হও’ ও ‘শ্রমিক ঐক্য জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় বক্তব্য দেন গাইবান্ধা জেলা ইজিবাইক সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা গোলাম রব্বানী, ফুলছড়ি উপজেলা রিকশা, ভ্যান ও অটোরিকশা ইউনিয়নের সভাপতি আফরুজা আব্বাস, সদর উপজেলার সহসভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক লাভলু মিয়া, সানারুল ইসলাম, খোরশেদ আলম, কাবিল হোসেন, ইবনে সাইদসহ অন্যরা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোরস্তান মোড়ে গিয়ে শেষ হয়। পরে সংগ্রাম পরিষদের নেতারা গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে তাদের ৯ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights