1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সংসদীয় কার্যক্রমে দায়িত্ব পুনর্বণ্টন: নতুন দায়িত্ব পেলেন ড. মঈন খান ও সালাহউদ্দিন আহমেদ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সংসদীয় কার্যক্রমে দায়িত্ব পুনর্বণ্টন: নতুন দায়িত্ব পেলেন ড. মঈন খান ও সালাহউদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার

জাতীয় সংসদের চলমান অধিবেশন চলাকালে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদ-বিষয়ক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পুনর্বণ্টন করেছে সরকার। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে নতুন এই দায়িত্ব বণ্টনের বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এখন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদ-বিষয়ক দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, ড. আব্দুল মঈন খান রাষ্ট্রপতির কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংসদ-বিষয়ক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। মূলত যেসব মন্ত্রণালয় বা বিভাগে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগপ্রাপ্ত নেই, সেসব দপ্তরের সংসদীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যেই এই পুনর্বণ্টন করা হয়েছে। একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের চলতি বছরের ১৭ মার্চ, ৬ এপ্রিল, ১৬ জুলাই এবং ২০ আগস্ট জারি করা পূর্ববর্তী প্রজ্ঞাপনগুলোর অন্যান্য শর্ত ও বিষয় অপরিবর্তিত রাখা হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights