
কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে তিনি অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট তৎকালীন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। এরপর থেকে পদটি শূন্য ছিল। নতুন দায়িত্ব পাওয়ার আগে মোস্তফা কামাল কারা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। চাকরির আরও তথ্য: এ জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।