
“মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য”-এই স্লোগানকে সামনে রেখে পলাশবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন- করা হয়েছে।
আজ ২৬ আগস্ট, সমবার দুপুরে পলাশবাড়ী চৌমাথা মোড়ে এই ত্রাণ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ত্রাণসংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন পলাশবাড়ী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক শাহ আলম সরকার। এই সময় আরো উপস্থিত ছিলেন পলাশবাড়ী প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক ফেরদাউস মিয়া, সাদেকুল ইসলাম রুবেল, সাইদুর রহমান মাস্টার ও সাংবাদিক পাপুল সরকার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোশফেকুর রহমান মিল্টন, নুরুল ইসলাম, শাহ আলম সরকার, মোমেনুর রশীদ সাগর, মিলন মন্ডল, বিদুষ রায়, আবেদুর রহমান সবুজ, মোহাম্মাদ আব্দুল মতিন, ওমর ফারুক সাংবাদিক মাসুদ রানা ও লিমন সরকারসহ অনেকেই।
দেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় সৃষ্ট মানবিক বিপর্যয় মোকাবেলায় সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বন্যার্তদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে নগদ অর্থ, শুকনো খাদ্যসামগ্রী, ঔষধপত্র, খাওয়ার স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, শিশু খাদ্য, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতিসহ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ও অপচনশীল যেকোনো জিনিসপত্র পলাশবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে সংগ্রহ করা হচ্ছে।