1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় লংমার্চ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:৩৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় লংমার্চ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ বার

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার সুন্দরগঞ্জের তিস্তাপাড়ে আয়োজিত লং মার্চ ও মানববন্ধনে যোগ দেন বিভিন্ন এলাকা থেকে আসা নদীপাড়ের মানুষজন। এসময় ক্ষুধা, মঙ্গা ও বন্যা প্রতিরোধে পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তারা। একইসঙ্গে তিস্তার চরে গড়ে ওঠা বেক্সিমকো পাওয়ার কোম্পানি লিমিটেডের সৌর বিদ্যুৎ প্রকল্পের নানা অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন নদীপাড়ের বাসিন্দারা।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নিরীহ কৃষকদের অস্ত্রের মুখে জিম্মি করে জমি দখল এবং নদী মেরে ফেলে পাওয়ার প্রকল্প নির্মাণের নামে দখলের মহোৎসব চালিয়েছে ভূমিদস্যু সালমান এফ রহমান। আর সেই জমিতে গড়ে ওঠা বেক্সিমকো সোলার পাওয়ার প্ল্যান্ট প্রকল্প নির্মাণেও হয়েছে নানা অনিয়ম-দুর্নীতি।
দ্রুত এর স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে উচ্চ আদালতের হস্তক্ষেপ কামনা করেন মুক্তিকামী আপামর ছাত্র-জনতার
কর্মসূচিতে উত্থাপিত সাত দফা দাবি হলো:
১. ক্ষুধা, মঙ্গা ও বন্যা প্রতিরোধে তিস্তা মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করো, করতে হবে।
২. বেক্সিমকো পাওয়ার কোম্পানির মাধ্যমে নির্মিত অস্বচ্ছ তিস্তা পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের স্বচ্ছতা নিরূপণে অনতিবিলম্বে রাষ্ট্রীয় তদারকি কায়েম করা হোক।
৩. প্রকল্পের জমি অধিগ্রহণকালে অস্ত্রের মুখে জিম্মি করে দখল করা এবং অবমূল্যায়িত নদীবিধৌত জমির মালিকদের ন্যায্য অধিকার দ্রুত বাস্তবায়ন করা হোক।
৪. জমি দখলকল্পে যে খুনের ঘটনা ঘটেছে তাতে লুটেরা সালমান এফ রহমানসহ জড়িত সকলের কঠোর শাস্তি নিশ্চিত করে মজলুমদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা হোক।
৫. কোম্পানির উৎপাদিত বিদ্যুতের সঠিক ব্যবস্থাপনা ও স্থায়ী বিদ্যুতের চাহিদা পূরণ এবং সুষ্ঠু বণ্টনের ব্যবস্থা নিশ্চিতে রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ।
৬. অধিকতর বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে তিস্তা অববাহিকায় নদীবান্ধব শিল্পের বিকাশের মাধ্যমে প্রশিক্ষিত কর্মীদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা অনিবার্য দাবি।
৭. মুক্তিকামি আপামর ছাত্র-জনতা লুটেরাদের অবৈধ সম্পদের উৎস নিরূপণে রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রয়োজনে মহামান্য আদালতের সুদৃঢ় হস্তক্ষেপ কামনা করছে।
অবিলম্বে এসব দাবি মেনে নেয়া না হলে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে জোরদার আন্দোলন গড়ে তোলার কথা জানান অংশগ্রহণকারীরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com