1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাম্প্রদায়িক সম্প্রীতি, ব্যবসায়ী বান্ধব পরিবেশ সৃষ্টি এবং ব্যবসায়ী ঐক্য গঠন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাম্প্রদায়িক সম্প্রীতি, ব্যবসায়ী বান্ধব পরিবেশ সৃষ্টি এবং ব্যবসায়ী ঐক্য গঠন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৭ বার

গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী (পেশাজীবী বিভাগ) পলাশবাড়ী পৌরসভার আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি, ব্যবসায়ী বান্ধব পরিবেশ সৃষ্টি এবং ব্যবসায়ী ঐক্য গঠন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পলাশবাড়ী কালীবাড়ি হাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবি সংগঠন পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি বেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কাওসার মো: নজরুল ইসলাম লেবু মাওলানা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক,জামায়াত নেতা অধ্যক্ষ গোলাম মোস্তফা, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব সরকার, পৌর জামায়াতের সেক্রেটারি তাজুল ইসলাম মিলন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম আজম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীলিপ চন্দ্র সাহা,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল মিত্র,সাংগঠনিক সম্পাদক সুবীর চন্দ্র।

এসময় উপজেলা-পৌর, জামায়াত, যুব জামায়াত, ও ছাত্রশিবিরের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com