1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭ বার

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার সহধর্মিনী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টি গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। হর্কাস মার্কেটের সামন থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জেলা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আসা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। শেষে ডিবি রোড়ের গার্নাস মার্কেটের সামনে পথসভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির জেলা সভাপতি সরওয়ার হোসেন শাহিন, সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম লেবু ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মোস্তফা মহসিন সরকার ও জেলা ছাত্র সমাজের আহবায়ক আবু সাইন সরকার মুক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার সহধর্মিনী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা দ্রুত ষড়যন্ত্রমুলক মামলাটি প্রত্যাহারের দাবি জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com