1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ বার

সারাদেশের ন্যায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে সোমবার ১৬ সেপ্টেম্বর সকালে পলাশবাড়ী মহিলার ডিগ্রী কলেজের আয়োজনে কলেজের হলরুমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান সরকার,সহ অধ্যাপক শাহ সুলতান আহমেদ,জ্যেষ্ঠ প্রভাষক মোজাম্মেল হক সরকার, প্রভাষক আব্দুল রাজ্জাক,জ্যেষ্ঠ তপন কুমার রায়, প্রদর্শক রুহুল আমিন,এস এম মেহেদী হাসান মিঠুসহ সকল কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পলাশবাড়ী বাজার মসজিদের মোয়াজ্জেম মশিউর হোসাইন।

উল্লেখ্য,আরবির মাসের ১২ রবিউল আউয়াল আজকের এই দিনে দুনিয়াতে শুভাগমন করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এবং এই দিনেই তিনি আল্লাহর সান্নিধ্যে চলে যান। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মহানবী (সা.) অজ্ঞতা, মুর্খতা ও ‘আইয়ামে জাহেলিয়াত’-এর অন্ধকার দূর করতে এসেছিলেন। তিনি বিশ্বে শান্তির ধর্ম ইসলাম প্রচার করেছেন। অশান্ত পৃথিবীতে শান্তির বাণী আবহ তৈরি করেছেন তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com