1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে বেসরকারি শিক্ষক, কর্মচারী ঐক্য জোট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারক লিপি প্রদান - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:১৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে বেসরকারি শিক্ষক, কর্মচারী ঐক্য জোট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ বার

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ২৪ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় উপজেলা চত্বরে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয় করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের এক বিশাল মানব বন্ধন উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়।

গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বেসরকারি শিক্ষক, কর্মচারী ঐক্য জোট ও মাদ্রাসা শিক্ষক সমিতির প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, পলাশবাড়ী পিয়ারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুল আলম মিলটন, পলাশবাড়ী মহিলা ডিগ্রি মাদ্রাসার প্রভাষক একলাছুর রহমান, আমলাগাছি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেকুর রহমান বিএসসি, আমলাগাছি ডি,ইউ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবর রহমান, জুনদহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাওছার রহমান, শিক্ষক শফিউল আজম প্রমুখ।

মানববন্ধন শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুল হাসান স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাপ্ত স্মারকলিপিটি যথাযথ ভাবে কর্তৃপক্ষ বরাবর পাঠানো হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com