1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সেনাবাহিনীর হস্তক্ষেপে যানজট মুক্ত বাকেরগঞ্জ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সেনাবাহিনীর হস্তক্ষেপে যানজট মুক্ত বাকেরগঞ্জ

শফিকুল ইসলাম-(বরিশাল) বাকেরগঞ্জ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার

বরিশালের দশটি উপজেলার অন্যতম বড় উপজেলা বাকেরগঞ্জ উপজেলা। দির্ঘদিন ধরে উপজেলার বরিশাল-কুয়াকাটা মহাসড়কে থ্রি হুইলার, ভ্যান, রিক্সা দিয়ে যানযটের চরম ভোগান্তিতে পরছিলো উপজেলাবাসি।

দক্ষিনাঞ্চলের সকল বাস চলার জন্য এই একটি মাত্র সড়ক তার উপরে পদ্মাসেতু হওয়ার পরে যানবাহনের বারতি চাপের কারনে প্রতিনিয়ত ঘটে নানান দূর্ঘটনা।

এই স্থানটির চিত্র দেখে বাকেরগঞ্জ বাসির অনেকেই হয়তো প্রথম বারে চিনতে পারবেন না, তবে আশ্চর্য জনক হলেও সত্যি,এটি বাকেরগঞ্জ অটো স্ট্যান্ড নামে পরিচিতি! এই ব্যাস্ত তম সড়কটির উপরে প্রতিদিনই বছর জুড়ে যত্রতত্র ভাবে অটো রিকশা পার্কিং করে রেখে যানজট সৃষ্টি হয়। এতে জনসাধারণের চলাচলে ভোগান্তির শিকার হয়।

আজ সেনাবাহিনীর হস্তক্ষেপে যানজট মুক্ত হয়েছে বাকেরগঞ্জ। সেনাবাহিনির বাকেরগঞ্জ ক্যাম্প কমান্ডার বলেন, মহাসড়কের উপর কোনো জানজট থাকবেনা আপনারা নিজেরা সঠিক ভাবে ট্রাফিক আইন মেনে চলুন “দেশকে ভালবাসুন দেশের আইন শৃঙ্খলার প্রতি অনুগত থাকুন,বাংলাদেশ আমাদের সবার আসুন সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ি”। এর আগে এমন সুন্দর দৃশ্য দেখতে পায়নি উপজেলাবাসি।

উল্লেখ থাকে যে, এই সড়কটি দিয়ে বরগুনা-কুয়াকাটা থেকে ঢাকাগামী একাধিক পরিবহন চলাচল করে এবং প্রতি দিনই এই অটো রিকশার পার্কিং এর কারনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ঘটে নানান দূর্ঘটনা।

উপজেলা বাসি সেনাবাহিনির এই কাজের জন্য তাদেরকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com