1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাতক্ষীরা কলারোয়ায় শেখ হাসেম আলীর হত্যার প্রধান আসামি গ্রেফতার - Youth Tv news
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১১:১৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাতক্ষীরা কলারোয়ায় শেখ হাসেম আলীর হত্যার প্রধান আসামি গ্রেফতার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৯০ বার

সাতক্ষীরা কলারোয়া শেখ হাশেম আলী হত্যার প্রধান আসামিকে আটক করে র‍্যাব -৬ ও র‍্যাব-১২।
র‍্যাব -৬ সাতক্ষীরা ক্যাম্পের কো: কমান্ডার জানান, ২৫ এপ্রিল বগুড়া জেলার গাবতলী থানার সোনারায় ইউনিয়নের জামিরবাড়িয়া এলাকা হতে প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে সাতক্ষীরা কলারোয়ায় শেখ হাশেম আলী হত্যার প্রধান পলাতক আসামি মোছাঃ শুকতারা খাতুন, স্বামী- মোঃ শাহাদাত হোসেন, সাং-মধ্যম দেয়াড়া খান পাড়া,কলারোয়া, সাতক্ষীরা’ক।রাত আনুমানিক ০২:০০ ঘটিকায় গ্রেফতার করে র‍্যাব ৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের যৌথ একটি চৌকস আভিযানিক দল।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম ও আসামিরা পরস্পর প্রতিবেশী। দীর্ঘদিন যাবত তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিণ্য চলে আসছিল । ১৬ এপ্রিল আসামি ও ভিকটিমের পরিবারের বাচ্চাদের মধ্যে ঝগড়া বাধাকে কেন্দ্র করে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে লাঠি নিয়ে ভিকটিমের পরিবারের উপর হামলা করে। এ সময় ভিকটিম এগিয়ে ‍আসলে আসামি মোছাঃ শুকতারা খাতুন চেরা কাঠ দিয়ে ভিকটিমকে পেছন থেকে ঘাড়ে জোরে আঘাত করে। পরবর্তীতে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে ভিকটিম মৃত্যুবরণ করেণ। এ ঘটনায় ১৮ এপ্রিল ২০২৫ তারিখ সাতক্ষীরা কলারোয়া থানায় ০১ টি হত্যা মামলা রুজু হয়। উক্ত ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হযেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com