1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ময়মনসিংহ নগরীর আকুয়া চৌরাঙ্গী মোড় এলাকায় সিসি ক্যামেরা উদ্বোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ময়মনসিংহ নগরীর আকুয়া চৌরাঙ্গী মোড় এলাকায় সিসি ক্যামেরা উদ্বোধন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- শিবলী সাদিক খান
  • আপডেট সময়ঃ শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৮২ বার

ময়মনসিংহে হত্যা, খুন, ধর্ষণে, ছিনতাই, চুরি, ডাকাতি, লুটপাট, জমি জবর-দখলের সময় হামলা-মামলার প্রকৃত অপরাধীকে সহজে চিহ্নিত করে আইনের আওতায় আনতে নগরীর আকুয়া চৌরাঙ্গী মোড় এলাকায় সিসি টিভি ক্যামেরা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলাম এসব সিসি টিভি ক্যামেরার উদ্বোধন করেন। এসময় উদ্বোধনী বক্তব্যে তিনি জানান- ছিনতাই, হত্যা, খুন, ধর্ষণে, ছিনতাই, চুরি, ডাকাতি, মাদক কারবারি, কিশোরগ্যাং, লুটপাট, জমি জবর-দখলের সময় হামলা-মামলার বিষয়ে ভুক্তভোগীরা আইনি ব্যবস্থার দারস্থ হলে প্রমাণের অভাবে প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকে। অপরদিকে সিসি টিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজ বিনা অপরাধে কাউকে আসামি করা থেকে মুক্তি দিতে পারে আর আসল অপরাধীকে সহজেই চিহ্নিত করে ধরতে সহযোগীতা করবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনতে ও নিরপরাধ নির্দোষ ব্যক্তিদের মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি দিতে নগরীকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। এসময় তিনি সমাজের সকল পেশার প্রতিনিদের নিয়ে ময়মনসিংহ নগরীর মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, আত্মহত্যার প্ররোচনা সাইবার অপরাধ, সড়ক দূর্ঘটনা, কিশোর অপরাধ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে সকলের সহযোগীতা কামনা করেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights