1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় দুই পুলিশ সদস‍্য নিহত, আহত-৪ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় দুই পুলিশ সদস‍্য নিহত, আহত-৪

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৬০ বার

ফরিদপুরের ভাঙ্গায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই পুলিশ নিহত হয়েছেন। এ সময় তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ নভেম্বর) ভোররাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুখুরিয়ায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল খান (২৮) ও কনস্টেবল নাসির উদ্দিন হাওলাদার (৩২)। আহতরা হলেন, ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল জাকির হোসেন (৪৮), কনস্টেবল ইব্রাহিম সরদার (৫৬), কনস্টেবল মিঠুওয়াই চিং মারমা (৪২) ও সিএনজি চালক রিয়াজুল (২৬)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা হাইওয়ে থানা থেকে সিএনজি নিয়ে পাঁচজন পুলিশ সদস্য ফরিদপুরে ফায়ারিংয়ের জন্য ভোর পাঁচটায় যাচ্ছিলেন। পথে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পুখুরিয়ায় এলাকায় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল খান। পরে আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল নাসির উদ্দিন হাওলাদার মারা যান। এছাড়া, আহত তিন পুলিশ কনস্টেবলকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ওসি খায়রুল আনাম। প্রত্যক্ষদর্শী পথচারী লিয়াকত আলী জানান, সারারাত ঝিরি ঝিরি বৃষ্টি হওয়াতে রাস্তায় প্রচন্ড কাদামাটির কারণে খুবই পিচ্ছিল ছিল। দ্রুতগতিতে চালানোর জন্যই সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

তিনি জানান, পুলিশ সদস্যদের সঙ্গে থাকা সরকারি অস্ত্র উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় জমা করা হয়েছে। একটি চায়না রাইফেলের কাঠের অংশ ভেঙে গেছে। তবে কারও কাছে কোনো গুলি ছিল না বলে হাইওয়ে থানার মাধ্যমে জানা গেছে। হাইওয়ে থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সবকিছুই অবহিত করা হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights