1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দুই কারণে বাড়লো জ্বালানি তেলের দাম - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দুই কারণে বাড়লো জ্বালানি তেলের দাম

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার

 

বিশ্ববাজারে তেলের দাম বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রায় ২ শতাংশ বেড়ে এক সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর পেছনে দুটি বড় কারণ—আগামী মাসে যুক্তরাষ্ট্রের সুদের হার কমার সম্ভাবনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক ঘিরে উত্তেজনা।

ব্রেন্ট ক্রুড বেড়ে ১ দশমিক ২১ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৬ দশমিক ৮৪ ডলারে এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) বেড়ে ১ দশমিক ৩১ ডলার বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৩ দশমিক ৯৬ ডলারে লেনদেন শেষ করেছে।

ট্রাম্প সতর্ক করেছেন, ইউক্রেন ইস্যুতে আলোচনায় সমঝোতা না হলে রাশিয়ার বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়া হবে। এটি রাশিয়ান তেল ক্রেতাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। ফলে বাজারে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অন্যদিকে, সেপ্টেম্বর মাসে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে বলে প্রত্যাশা বিনিয়োগকারীদের তেলের চাহিদা বৃদ্ধির আশাবাদ জুগিয়েছে।

বিশ্ব তেল সরবরাহের প্রায় ২ শতাংশ দেয় নরওয়ে। দেশটি ২০২৬ সাল থেকে তেল ও গ্যাস খাতে বিনিয়োগ কমানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights