1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় আইসক্রিম কারখানায় মোবাইল কোর্ট, এক লাখ টাকা জরিমানা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় আইসক্রিম কারখানায় মোবাইল কোর্ট, এক লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৯ বার

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের অভিযোগে ‘প্রিন্স সুপার আইসক্রিম’ কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে বেলা সাড়ে ১টা পর্যন্ত শেরপুর উপজেলার বাগড়া কলোনি, কুসুম্বি এলাকায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে কারখানাটিতে আইসক্রিম তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) এবং খাদ্যে ব্যবহারের অনুপযোগী রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিমের ‘কোন কাপ’ প্রস্তুত এবং অনিবন্ধিত অবস্থায় শিশুখাদ্য হিসেবে আইসক্রিম উৎপাদন করতে দেখা যায়।

এ সময় কারখানার ফ্রিজে নিষিদ্ধ রাসায়নিক রং ও ঘনচিনি ব্যবহার করে তৈরি বিপুল পরিমাণ আইসক্রিমও পাওয়া যায়।

পরে এসব অপরাধের দায় স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী **মো. শিহাব উদ্দিন (৪৮)**কে এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান শেষে বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষিত নিষিদ্ধ রাসায়নিক রং ও ঘনচিনি দিয়ে প্রস্তুত করা বিপুল পরিমাণ আইসক্রিম বিধি অনুযায়ী জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, শেরপুরের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাপোর্ট স্টাফরা উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।

এ সময় কারখানা কর্তৃপক্ষকে সরকারের প্রচলিত সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com